নির্বাচনের আগে ওয়াজ মাহফিলে লাগবে প্রশাসনের অনুমতি নির্বাচনের আগে ওয়াজ মাহফিলে লাগবে প্রশাসনের অনুমতি - ajkerparibartan.com
নির্বাচনের আগে ওয়াজ মাহফিলে লাগবে প্রশাসনের অনুমতি

4:14 pm , January 13, 2026

আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত

মো: জিয়াউদ্দিন বাবু ॥
মঙ্গলবার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সমুন। সভায় জানানো হয় ডিসেম্বর মাসে ২৫৮টি অপরাধ হয়েছে। এরমধ্যে বরিশাল মহানগরে ১১১ টি, জেলায় ১৪৭টি। জেলা প্রশাসক বলেন-সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নদী এবং বাস পথে অভিযান জোরদার করা হবে। অবৈধ অস্ত্র নিয়ে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয় সভায়। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলা হয় সভায়। ইতিমধ্যে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬টি মামলায় ১৪,৮০০ টাকা জরিমানা করা হয়। সভায় মোটরসাইকেলে তিনজনের বেশি উঠলে মামলা দেওয়ার জন্য বলা হয়। সংসদ নির্বাচনের আগে কোথাও কোন ওয়াজ মাহফিল করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে বলে সভায় জানানো হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন-১৩শ টাকার বেশি গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আজ বুধবার থেকে দোকানগুলোতে অভিযান চালানো হবে বলে জানানো হয়। অবিলম্বে বাকেরগঞ্জে একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করার কথা জানানো হয়। সভায় জানানো হয়-বরিশাল জেলার ৮৮টি গ্রাম আদালতে ডিসেম্বর মাসে ৪১৫টি মামলার মধ্যে ৩৫৮ টি নিষ্পত্তি করা সহ ৬ লাখ ৬০ হাজার ২৮৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT