মালিক সমিতির নামে থ্রী-হুইলারে চাঁদাবাজি ॥ চালকদের ধর্মঘট মালিক সমিতির নামে থ্রী-হুইলারে চাঁদাবাজি ॥ চালকদের ধর্মঘট - ajkerparibartan.com
মালিক সমিতির নামে থ্রী-হুইলারে চাঁদাবাজি ॥ চালকদের ধর্মঘট

4:12 pm , January 13, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
মালিক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে ধর্মঘট করেছে বরিশাল নগরীর থ্রী-হুইলার চালকরা। গতকাল দুপুরে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে এ ধর্মঘটের ডাক দেয় তারা। এতে প্রায় ২ ঘন্টা নগরীতে থ্রী-হুইলার চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে। চালকরা জানান, শফি নামে এক ব্যক্তি নিজেকে  থ্রী-হুইলার মালিক সমিতির লোক দাবি করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছে। কিছু অসৎ ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে আঁতাত করে প্রতিদিন থ্রী-হুইলার আটক করে তা ছাড়িয়ে নেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। আমরা এর প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছি না। তাই  ধর্মঘটের ডাক দিয়েছি। তিনি আরো বলেন-শফি বেশ কয়েকজন লোকের মাধ্যমে এই চাঁদাবাজি নিয়ন্ত্রন করে। এরা হলো: স্বপন, রুবেল, শাহিন, ফিরোজ, সোহাগ। এরা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করে চাঁদাবাজী করে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচী গ্রহণের কথা জানিয়েছেন চালকরা।
এ বিষয়ে নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার শাহ আলম মৃধা বলেন-বিষয়টি আমাদের ট্রাফিকের ওসি সাহেব সমাধান করেছেন। তিনি চালকদের সাথে কথা বলেছেন। আমি এ বিষয়ে অবগত। মালিক সমিতির নামে কেউ চাঁদাবাজি করলে তাদের সনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT