শিক্ষা সপ্তাহে লালমোহনের তাসনীম রহমানের সাফল্য শিক্ষা সপ্তাহে লালমোহনের তাসনীম রহমানের সাফল্য - ajkerparibartan.com
শিক্ষা সপ্তাহে লালমোহনের তাসনীম রহমানের সাফল্য

3:43 pm , January 13, 2026

লালমোহন প্রতিবেদক ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে লালমোহন উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক বিষয়ে সাফল্য অর্জন করেছে তাসনীম রহমান। তিনি লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে এবছর জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মনোনিত হয়েছে। এছাড়া তাসনীম রহমান কেরাত বিভাগে প্রথম পুরস্কার লাভ করে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং বক্তৃতা উপস্থাপনায়ও দ্বিতীয় স্থান অর্জন করে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাসনীম রহমান ভোলা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন, যা লালমোহন উপজেলার জন্য গর্বের বিষয়।
উল্লেখ্য, তাসনীম রহমানের বাবা ও মা দুজনই শিক্ষক। বাবা মো. আলমগীর হোসেনও উপজেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক নির্বাচিন হন। পারিবারিক শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষকদের দিকনির্দেশনায় তাসনীম রহমানের এই ধারাবাহিক সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT