3:11 pm , January 12, 2026
ঝালকাঠি প্রতিবেদক ॥
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশায় ও বাসন্ডা ইউনিয়নের আগরপাশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার এসএম মেহদি হাসান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকালে আগরপাশা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী আরাফাত রহমান নাবিলকে ৮০ হাজার ও বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার মজিবর রহমানের ছেলে মশিউর রহমানকে ৭০ হাজার সহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
