অবশেষে সদস্য পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর মাসুম ও কাজী শাহিন (মোহন) অবশেষে সদস্য পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর মাসুম ও কাজী শাহিন (মোহন) - ajkerparibartan.com
অবশেষে সদস্য পদ ফিরে পেলেন সাবেক কাউন্সিলর মাসুম ও কাজী শাহিন (মোহন)

3:10 pm , January 10, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
অবশেষে সদস্য পদ ফিরে পেয়েছেন নগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব ও বিসিসির সাবেক কাউন্সিলর জিয়াউল হক মাসুম এবং বরিশাল জেলা তাতী দলের সাবেক সভাপতি কাজী মো: শাহিন। ১০ ডিসেম্বর তাদের সদস্য পদ ফিরিয়ে দেয় বিএনপি।  দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘আপনাদের আবেদনের প্রেক্ষিতে ১০ জানুয়ারী থেকে বহিস্কার আদেশ প্রত্যাহার করে আপনাদেরকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছিলো তাদের’। এই প্রত্যাহারের মাধ্যমে আর কেউ আর কোন নেতাকর্মীর বিরুদ্ধে বহিস্কারাদেশ নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT