3:09 pm , January 10, 2026
রহমাতুল্লাহ আজ থেকে আমার পাশে থাকবে -সরোয়ার
নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদ্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয় সাবেক হুইপ এ্যাড. মজিবর রহমান সরোয়ার কে। তারপরেও এককভাবে সভা সমাবেশ ও দলীয় সকল কর্মসূচী পালন করে আসছিলেন তিনি। শেষ পর্যন্ত রহমাতুল্লাহও দলীয় প্রার্থীর সাথে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মজিবর রহমান সরোয়ারকে সমর্থন দিয়েছেন আবু নাসের। গতকাল নগরীর এ কে স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে হাজার হাজার নেতাকর্মীদের সামনে হাতে হাত মিলিয়ে এক হয়ে যাওয়ার ঘোষনা দেন। রহমাতুল্লাহ বলেন- দলে ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে বিভিন্ন শক্তি সুযোগ নিতে পারে। দলে চরম বিপর্যয় নেমে আসতে পারে। তাই আমাদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না। ব্যক্তিগত চাওয়া-পাওয়া কবর দিতে হবে। দল কি চেয়েছে সেটাই হবে আমাদের সকল নেতাকর্মীর চাওয়া পাওয়া।
মজিবর রহমান সরোয়ার বলেন-আমাদের মধ্যে আজ থেকে কোন বিভেদ থাকলো না। রহমাতুল্লাহ আজ থেকে আমার পাশে থাকবে। আমি রহমাতুল্লাহ কে অনেক আগে থেকে জানি। সে খুব দূরদর্শী নেতা। তার কাছ থেকে দল কোন ভুল সিদ্ধান্ত আশা করে না। ভবিষ্যতে তার জন্য উজ্জ্বল রাজনীতির ক্ষেত্র অপেক্ষা করছে।
