3:41 pm , January 9, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত সালাম কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবুগঞ্জ থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুস সালামের নাম অন্তর্ভুক্ত ছিল।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ এহতেশামুল ইসলাম বলেন, থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে গ্রেফদার করা হয়।
