বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলম - ajkerparibartan.com
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলম

3:39 pm , January 9, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী নাজিমুদ্দিনকে এ দায়িত্ব দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নাজিমুদ্দিন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন- এমন প্রত্যাশা দলীয় নেতৃত্বের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন নাজিমুদ্দিন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তিনি সাংগঠনিকভাবেও গুরুত্বপূর্ণ পদে না থাকায় কিছুটা আড়ালে ছিলেন।
নতুন নিয়োগের খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নাজিমুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT