3:34 pm , January 9, 2026
বরিশালের পুলিশ সুপারের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছর বাদ বরিশাল পুলিশ লাইনে বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলামের সাথে বরিশালের সাংবাদিকদের নিয়ে মিড দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশালের ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, অতিরক্ত ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন মোঃ হুমায়ুন কবির,আর আর এফ এ ডিআইজি মোহাম্মদ আব্দুস সালাম,, বরিশাল আনসারের পরিচালক আব্দুস সালাম। বিভাগীয় কমিশনার বলেন প্রতিটি কেন্দ্র যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা করা হবে। পুলিশ কমিশনার বলেন বরিশাল শহরে ১৯৯ টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ দাড়িয়ে থাকবে। ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, দিনের ভোট দিনেই হবে। রাতে হবে না। আমার দেশ আমরা গড়বো।
