বরিশাল বিএনপির আরো ১২ নেতা পেলেন সুখবর বরিশাল বিএনপির আরো ১২ নেতা পেলেন সুখবর - ajkerparibartan.com
বরিশাল বিএনপির আরো ১২ নেতা পেলেন সুখবর

3:28 pm , January 9, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
পদ ফিরে পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির আরো ১২ নেতা। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড.রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলে ফেরা নেতারা হলেন : বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, নগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভিন, মহানগর মহিলা দলের সাবেক সহ সভাপতি  জেসমিন সামাদ শিল্পী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো: সিদ্দিকুর রহমান ও কামরুল আহসান রুপন এবং ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য জাবের আবদুল্লাহ সাদী। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহারকৃত বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এর আগে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম এবং হারুন অর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT