খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নলছিটিতে দোয়া খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নলছিটিতে দোয়া - ajkerparibartan.com
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নলছিটিতে দোয়া

3:16 pm , January 9, 2026

নলছিটি প্রতিবেদক ॥
নলছিটিতে শুক্রবার বাদ আছর মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত আয়োজন করে নলছিটি উপজেলা বিএনপি।
দোয়ার আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার,বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-০১ আসনে
বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল,ঝালকাঠি-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো,নলছিটি পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র মজিবুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু,ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা: শাকিল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলী ছালু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক, সদস্য সচিব পলাশ সজ্জন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, সদস্য সচিব সুজন আহমেদ।উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা পোল মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT