3:16 pm , January 9, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াই প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন। সেই লক্ষ্যেই মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। নারীরা খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করতেই ধানের শীষে ভোট দিতে চায়। বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রহমতপুুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বাঁচবো আপনাদের সাথেই থাকতে চাই। বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি বলে স্লোগান দিয়ে স্থানীয় নেতা কর্মীদের উজ্জীবিত করেন।
উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রাজন সিকদার, যুবদল সভাপতি রাকিবুল হাসান খান রাকিব, সদস্য সচিব ওবায়দুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আলামিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা ওলামাদলের আহবায়ক ক্বারী আব্দুল কাইয়ুম।
