3:31 pm , January 8, 2026
কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়ায় একটি লোহার ব্রিজ সংষ্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়ার পুরনো এই লোহার ব্রিজটি নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিজের মিস্ত্রি জানান, আসল ঠিকাদার কাজটি স্থানীয় অন্য এক ঠিকাদারদের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন।
অভিযোগ রয়েছে, সাব-কন্ট্রাক্টে স্থানীয় এক দলিল লেখক এই কাজটি কিনে নিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বলেন, “এ কাজটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কত টাকা বরাদ্দ হয়েছে তাও আমরা জানি না। তবে আমরা শুনেছি কাঠালিয়াতে দুটি ব্রিজ এক প্যাকেজে বরাদ্দ দেওয়া হয়েছে, যা সম্ভবত জেলা পরিষদের আওতাধীন।”
