3:31 pm , January 8, 2026
আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
আগৈলঝাড়া প্রতিবেদক ॥
আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিটি কর্যালয়ে আহবায়ক মো: জহিরুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পূর্ববর্তী আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সিনিয়র সদস্য নিরঞ্জন মন্ডল কে নির্বাচন কমিশনার করে ১ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো.জহিরুল ইসলাম সবুজকে সভাপতি এবং মো: লুৎফর রহমান মানিক কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন Ñ সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি সৈকত বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ মলয় বিশ^াস, দপ্তর সম্পাদক জগদীশ মন্ডল, নির্বাহী সদস্য নিরঞ্জন মন্ডল, অমিয় কর, মো: রুহুল আমিন।
