দেশনেত্রী আমাদের সন্তানের মত ভালোবাসতেন -রাজীব দেশনেত্রী আমাদের সন্তানের মত ভালোবাসতেন -রাজীব - ajkerparibartan.com
দেশনেত্রী আমাদের সন্তানের মত ভালোবাসতেন -রাজীব

3:30 pm , January 8, 2026

হিজলা প্রতিবেদক ॥
রাজনীতি সবার জন্য এ শিক্ষা নেত্রী আমাদের দিয়েছেন। বরিশালের হিজলা উপজেলায় বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসান কথা বলেন।
বৃহস্পতিবার বিকাল তিনটায় হিজলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি , উপজেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি রাজিব আহসান বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, দেশনেত্রী আমাদের সন্তানের মত ভালবাসতেন, তিনি ছিলেন আমাদের শিক্ষক। কিভাবে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি। তিনি শিক্ষা দিয়েছেন আমি শুধু সংগঠনের নেতা না। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা নির্যাতনের বর্ননা দিতে কান্না কন্ঠে বলেন আমাদের নেতাকর্মীদের নেত্রী থেকে দেশপ্রেম শিক্ষা গ্রহণ করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT