3:30 pm , January 8, 2026
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবা সহ ওমর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ওমর আলী (২৭) চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মো: শাহজাহানের ছেলে।
অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন- জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওমর আলী কে আটক করা হয়েছে।
