খালেদা জিয়াকে বাদ দিয়ে গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ খালেদা জিয়াকে বাদ দিয়ে গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ - ajkerparibartan.com
খালেদা জিয়াকে বাদ দিয়ে গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

3:29 pm , January 8, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস কখনোই রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার  বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মক্রমপ্রতাপ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র রক্ষায় তার আপসহীন ভূমিকার কারণেই তাকে বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস লেখা অসম্ভব।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রকে বারবার নিশ্চিহ্ন করতে যে অপশক্তি চেষ্টা চালিয়েছে, তারাই আজ বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া সম্মানের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু জীবিত অবস্থার চেয়েও আজ প্রয়াত খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের কাছে আরও বেশি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।
সমাজসেবক খন্দকার মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন  সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম রাঢ়ী, বিএনপি নেতা ইসমাঈল হোসেন আকন, ইয়াসিন সিকদার চুন্নু, মজিবুর রহমান বাচ্চু, আতিকুর রহমান পান্নু, এইচ এম মাহবুবুর রহমান মামুন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT