3:28 pm , January 8, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
কুয়েতে ভালো চাকরি দেওয়ার কথা বলে ১৩ লাখ টাকা আত্মসাৎ এবং বাদিকে অপহরণ করার অভিযোগে ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ ওই নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : বাবুগঞ্জের উত্তর বাহেরচর গ্রামের মো: শহিদুল ব্যাপারী, মোশাররফ চৌকিদার মিম, হাওয়া নুর বেগম এবং মিজান। পশ্চিম বাবুগঞ্জ ভূতেরদিয়া গ্রামের জুয়েল খান মামলায় উল্লেখ করেন-আসামিরা বাদিকে বিদেশে পাঠানোর কথা বলে ১৩লাখ টাকা নেয়।পরে বিদেশে না পাঠিয়ে ২০২৫ সালের ২ জুলাই বাদির বসতবাড়ির সামনে থেকে বাদিকে অপহরণ করে আসামি মিজানের বাড়ি নিয়ে যায়। এরপর বাদিকে বন্দী করে রাখে। ২০২৫ সালের ৯ জুলাই কৌশলে বাদী বন্দিদশা থেকে পালিয়ে আসে। বৃহস্পতিবার মামলা করলে বিচারক তা আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।
