খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া - ajkerparibartan.com
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া

3:19 pm , January 8, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার বিকেলে জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। দোয়া মিলাদের সভাপতিত্ব করেন শ্রমিক দলের মহানগর আহবায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ খান। বক্তব্য রাখেন বিএনপি মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল মহানগর সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার, আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন সহ বিএনপি নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT