সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে বিএমপির নিষেধাজ্ঞা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে বিএমপির নিষেধাজ্ঞা - ajkerparibartan.com
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে বিএমপির নিষেধাজ্ঞা

3:39 pm , January 7, 2026

খবর বিজ্ঞপ্তি ॥
আগামী ৯ জানুয়ারি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল ও কাউনিয়া থানাধীন ২৬টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা নির্বিঘেœ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এসব কেন্দ্রসমূহ ও তার আশপাশ এলাকার ২০০ গজ পরিধির মধ্যে যেকোন ধরনের শব্দযন্ত্র  ব্যবহার, পাঁচ  বা ততোধিক ব্যক্তির সমাবেশ,  মিছিল, মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যাদি বহনের উপর বরিশাল মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT