3:38 pm , January 7, 2026
ঝালকাঠি প্রতিবেদক ॥
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম কে গ্রেপ্তার করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকেলে বিকনা গ্রামের নিজ বসতবাড়ি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের মেঝো ভাই। আব্দুস সালাম ৫ আগষ্ট এর পর থেকে নিজ এলাকায় গোপনে বসবাস করতেন। দীর্ঘদিন যাবত ঝালকাঠি কলেজে মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি। কিন্তু ৫ আগষ্ট এর পর ব্যবসা প্রতিষ্ঠানে তিনি না বসে বেশীরভাগ সময়ই বাড়িতে কাটাতেন। জিএস জাকিরের উপর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষিপ্ত থাকলেও সালামের উপর সেরকম কোন অভিযোগ ছিল না।
