মেহেন্দিগঞ্জে জামায়াতে যোগ দিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী  মেহেন্দিগঞ্জে জামায়াতে যোগ দিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী  - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে জামায়াতে যোগ দিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী 

3:29 pm , January 7, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান।
অনুষ্ঠানে আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল খালেক মৃধা ও ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মাঈনুদ্দীন মৃধার ভাই বিএনপি নেতা শহীদ মৃধা  এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: বেল্লাল হোসেন (মেম্বার) এর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা দলটিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ এখন ইসলামী আদর্শের রাজনীতির প্রতি আগ্রহী হয়ে জামায়াতে যোগদান করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT