3:27 pm , January 7, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে আনা হয়েছে বরিশাল মহানগর বিএনপির সাবেক ৩ যুগ্ম আহবায়ক কে। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে তারা হলেন : মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ। গতকাল ৭ জানুয়ারী এই ৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। ফলে দীর্ঘ ২ বছর ৬ মাস পর দলীয় পদ ফিরে পেলেন এই ৩ নেতা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ‘ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এদিকে সদস্য পদ ফিরে পেয়েই গতকাল বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন এ তিন নেতা।
