বানারীপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ বানারীপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ - ajkerparibartan.com
বানারীপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ

3:25 pm , January 7, 2026

বানারীপাড়া প্রতিবেদক ॥
বানারীপাড়া’র চাখারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৭ জানুয়ারি, বুধবার বিকাল ৪ টায় চাখার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপির’ই নেত্রী ছিলেন না,তিনি বাংলাদেশের আপাময় জনসাধারণের নেত্রী হিসেবে সর্বস্তরের মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন।তার জানাযার নামাজে লক্ষ-লক্ষ জনতার আবেগময় উপস্থিতি ও শ্রদ্ধা সেটা প্রমান করেছে। তিনি সকল নেতা-কর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনজুর খান,সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার,সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবদুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক,মো: জাহিদুল হক জাহাঙ্গীর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন হাওলাদার,বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সদস্য সচিব সোহাগ হাওলাদার, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শাহিন কাজী,উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম,সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT