বাকেরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের প্রচারণা সভা বাকেরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের প্রচারণা সভা - ajkerparibartan.com
বাকেরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের প্রচারণা সভা

3:24 pm , January 7, 2026

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাকেরগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT