বাবুগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া বাবুগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া - ajkerparibartan.com
বাবুগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

3:23 pm , January 7, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার  বিকেল ৪টায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার ও কামাল হাওলাদার এর সভাপতিত্বে পৃথকভাবে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT