3:23 pm , January 7, 2026
কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে বুধবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির ৫৪তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, শিক্ষক জহুরুল ইসলাম, মহিউদ্দিন ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
