3:49 pm , January 6, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর নগরীর অশ্বিনী কুমার টাউনহল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা দক্ষিন বিএনপি। সংগঠনের সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীনের সভাপতিত্বে দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সদর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, এ্যাড. হাফিজ আহমেদ বাবলু প্রমূখ।
