কাউখালীতে শীতে জনজীবন বিপর্যস্ত কাউখালীতে শীতে জনজীবন বিপর্যস্ত - ajkerparibartan.com
কাউখালীতে শীতে জনজীবন বিপর্যস্ত

3:46 pm , January 6, 2026

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে হাড় কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের মুখ দেখা যায়নি। মঙ্গলবার কুয়াশার চাঁদরে ঢেকে ছিল সারাদিন। রাতে বৃষ্টির মত কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরো বেড়ে গেছে। এদিকে শীতার্ত মানুষের জন্য  পর্যাপ্ত পরিমাণে সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র পাইনি ছিন্নমূলের মানুষরা। ফলে শীতার্ত মানুষ দারুণ কষ্টে জীবন যাপন করছে। কোথাও কোথাও আগুন জ্বেলে শীত নিবারনের চেষ্টা করছে। দিন মজুররা শ্রম বিক্রি করতে না পারায় অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটানোর খবর পাওয়া গেছে। অনেকেই আবার শ্রম না দেয়ায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে চাপের সম্মুখীন হয়ে পড়েছে। শীতে সবচেয়ে বেশি শিশু ও বৃদ্ধরা কষ্টে রয়েছে। সর্দি, শ্বাস-কাশ ও ঠান্ডাজনিতে রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উপজেলার ফুটপাতের দোকান সহ বিভিন্ন স্থানে গরম কাপড় কেনার জন্য ক্রেতারা ভিড় করছে।   একটু কম দামে গরম কাপড়  কেনার জন্য উপজেলার বিভিন্ন ফুটপাতে হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে তীব্র হাড় কাঁপানো কনকনে শীত ও হিমেল হওয়ার কারণে অনেক অসুস্থ রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছিন্নমূল মানুষ ও অসহায় ব্যক্তিরা গরম কাপড় পাওয়ার জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিচ্ছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT