3:34 pm , January 6, 2026
ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এবং নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তিনি এসব কার্যক্রম পর্যবেক্ষণ শেষে উপজেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ভা-ারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজসহ অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে ফরিদুল ইসলাম বলেন, ভা-ারিয়া উপজেলা একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল উপজেলা। নির্বাচন ঘিরে এখানে প্রশাসনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। ভোটারদের আস্থা বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
