গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোগান্তিতে সাধারণ মানুষ গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোগান্তিতে সাধারণ মানুষ - ajkerparibartan.com
গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোগান্তিতে সাধারণ মানুষ

3:10 pm , January 5, 2026

মো: জিয়াউদ্দিন বাবু ॥
বরিশালসহ সারা দেশে হঠাৎ করেই এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। মাসের শুরুতেই নতুন দামে গ্যাস সিলিন্ডার বিক্রি শুরু হওয়ায় মধ্যও নি¤œ আয়ের মানুষের সংসারে ব্যয় আরও বেড়ে গেছে।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, আগে যেখানে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডার ১,২০০ থেকে ১,২৫০ টাকায় বিক্রি হতো, সেখানে এখন তা ১৫শ থেকে ১৬শ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রির অভিযোগও উঠেছে।
ভোক্তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। তার ওপর গ্যাসের দাম বাড়ায় রান্নার খরচ বেড়ে গেছে অনেক গুণ। বরিশালের নথুল্লাবাদ এলাকার গৃহিণী রওশন আরা বলেন,“প্রতিদিনের বাজারের খরচ সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এখন গ্যাসের দাম বাড়ায় সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে।”
এদিকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি এবং ডলার সংকটের প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বরিশাল নগরীর এক গ্যাস ব্যবসায়ী বলেন “আমরাও বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছি। তাই বাধ্য হয়েই গ্রাহকদের কাছ থেকে বেশি দাম নিতে হচ্ছে।”
ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, দাম বৃদ্ধির পেছনে সঠিক নজরদারির অভাব রয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি রোধে প্রশাসনের তৎপরতা বাড়ানো জরুরি। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তবে কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের সব বাজারেই বাড়তি দরে গ্যাস বিক্রি করা হচ্ছে।
গ্যাসের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশালের সব গ্যাসের দোকানে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হলেও প্রশাসন চুপ রয়েছে। যার কারনে গ্যাস ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করছে। এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন-কেউ যদি বাড়তি দামে গ্যাস বিক্রি করে তার বিরুদ্ধে  আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ম্যাজিস্ট্রেট টিম দুই-একদিনের মধ্যেই গ্যাসের দোকানে অভিযান  চালাবে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT