3:04 pm , January 5, 2026
ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে আছিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত আছিয়া খাতুন উপজেলার ৪ নং ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের মো: জিহাদ হোসেন রুবেল এর স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আছিয়া খাতুন নিজ বাড়িতে কীটনাশক পান করেন। বিষক্রিয়ার পরপরই বমি শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তা পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভা-ারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতনেশ^র কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা করছি পারিবারিক কলহের জেরে গৃহবধূ আছিয়া খাতুন কীটনাশক পান করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
