বানারীপাড়ায় ৩শ গ্রাম গাজা সহ রিপন ও সজল নামের দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বানারীপাড়ায় ৩শ গ্রাম গাজা সহ রিপন ও সজল নামের দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার - ajkerparibartan.com
বানারীপাড়ায় ৩শ গ্রাম গাজা সহ রিপন ও সজল নামের দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

3:02 pm , January 5, 2026

বানারীপাড়া প্রতিবেদক ॥
বানারীপাড়ায় ৩’শ গ্রাম গাজা সহ রিপন সরদার(৪২) ও সজল(২০) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ৪ জানুয়ারি, সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানের নির্দেশনায় ও ওসি তদন্ত শতদল মজুমদার নেতৃত্বে এবং থানা উপ-পরিদর্শক মো: মাইনুল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে ৩’শ গ্রাম গাজা(মাদক) সহ হাতে-নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। রিপন সরদার ধারালিয়া’র মৃত হাকিম সরদারের ছেলে ও সজল একই এলাকার আবুল হোসেনের ছেলে।তারা দির্ঘদিন যাবত ওই এলাকায় উঠতি যুবকদের নিয়ে মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার সকালে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তিনি মাদকের বিরুদ্দ্বে জিরো টলারেন্স ঘোষনা করে অব্যাহতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করবেন বলে জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT