কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - ajkerparibartan.com
কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

2:59 pm , January 4, 2026

ঝালকাঠি প্রতিবেদক ॥ কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মো. রুহুল আমিন মুন্সি (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত  রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
রুহুল আমিন শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে।
শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়ীতে না দেখে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয় লোকজন বাড়ীর পাশে রেন্ট্রি গাছের ডালের সাথে গলায় ফাঁস অবস্থায় রুহুল আমিনকে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, ‘মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT