১৬ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ ১৬ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ - ajkerparibartan.com
১৬ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ

2:59 pm , January 4, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৬ বছরের কিশোরী একাদশ শ্রেণীর  ছাত্রীকে  অপহরণ করার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে আসামিদের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন :  বাকেরগঞ্জ উপজেলার ঢাপরকাঠি গ্রামের মোহাম্মদ সাব্বির গাজী, রেনু বেগম, সেলিম গাজী, তুষার, মানিক শিকদার। বাকেরগঞ্জের ৪ নং দুধল ইউনিয়নের ঝর্ণা বেগম মামলায় উল্লেখ করেন-তার মেয়ে বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার মেয়ে কলেজে আসা-যাওয়ার পথে এক নম্বর আসামি সাব্বির গাজী বাদির  কন্যাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ২০২৫ সালের ১৭ নভেম্বর আসামিরা  বাদির কন্যাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক তা আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT