বিভাগীয় জাদুঘরের পরিচালনার কার্যক্রম বরিশাল থেকে শুরু করার দাবী জানান বক্তারা বিভাগীয় জাদুঘরের পরিচালনার কার্যক্রম বরিশাল থেকে শুরু করার দাবী জানান বক্তারা - ajkerparibartan.com
বিভাগীয় জাদুঘরের পরিচালনার কার্যক্রম বরিশাল থেকে শুরু করার দাবী জানান বক্তারা

2:58 pm , January 4, 2026

বরিশাল বিভাগীয় জাদুঘরের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল বিভাগীয় জাদুঘর স্বয়ংসম্পূর্ণ ও বিভাগীয় জাদুঘর পরিচালনা কার্যালয় বরিশালে স্থাপন সহ, জাদুঘরের কর্মকা-, আরো বেশি করে জনসম্পৃক্ত করা , জাদুঘর পরিচালনায়, যথাযথ বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে, বরিশালের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
রবিবার দুপুরে, বরিশাল বিভাগীয় জাদুঘরের সেমিনার কক্ষে ‘বরিশাল বিভাগীয় জাদুঘরের সমস্যা ও সম্ভাবনা ‘ শীর্ষক এক আলোচনা সভায়, বক্তারা এ দাবি তোলেন।
প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন সভাপতির বক্তব্যে জানান, ‘বাজেট স্বল্পতার কারণে আমরা প্রয়োজনীয় অনেক কিছুই করতে পারিনি। এছাড়া জনবল সংকটও একটি প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব কারণে জাদুঘরের প্রচার-প্রচারণা যতটুকু হওয়া উচিত ছিল ততটুকু করা যায়নি। আগামী দিনে জাদুঘরকে আরো বেশি জন বান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করি।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা লাকুটিয়া জমিদার বাড়ি এর প্রাথমিক সংস্কার কাজ সম্পন্ন করেছি, পরবর্তীতে, যারা দায়িত্ব পালন করবেন, তারা কাজ এগিয়ে নেবেন। এছাড়া কড়াপুর মিয়া বাড়ি মসজিদ, উলানিয়া জমিদার বাড়ি, ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে। বরিশাল বিভাগীয় জাদুঘরে একটি লাইব্রেরী স্থাপন ও ডিজিটাল টাচস্ক্রিন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে । অন্যান্য জাদুঘরের মতো বরিশাল বিভাগীয় জাদুঘরে যাতে আধুনিকায়ন করা যায়, সে লক্ষ্যে, প্রস্তাবনা পাঠিয়ে দেয়া হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, আমরা বরিশাল বিভাগীয় জাদুঘরের, যে সমস্যা জানি সেটি উত্তরণে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান, ড. বাতেন চৌধুরী জানান, বরিশাল অঞ্চলের খননের কাজ সহ, জাদুঘর সংশ্লিষ্ট কাজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার দাবি জানাচ্ছি।
বিশিষ্ট ইতিহাস লেখক সাইফুল আহসান বুলবুল জানান, বরিশাল বিভাগীয় জাদুঘরের প্রধান সমস্যা, প্রচার প্রচারণার অভাব।জাদুঘরে, বরিশাল অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য সংগ্রাম, ফুটিয়ে তোলার মতো যথাযথ প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে না। এ সমস্যার সমাধানে উপযুক্ত বাজেট, পরিকল্পনা ও বরিশাল বিভাগীয় জাদুঘরের পরিচালনার কার্যক্রম, খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে নয় বরিশাল থেকে শুরু করার দাবী জানান ।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন, বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান, আরিফুর রহমান।
সভায় সকল বক্তারা, বরিশাল জাদুঘরকে সমৃদ্ধ করতে, বিভিন্ন ধরনের কার্যক্রম করে গতিশীল করতে, শিক্ষার্থীদের সম্পৃক্ত করার দাবি জানান। সেই সাথে জাদুঘরের আধুনিকায়ন, সংস্কার লাইব্রেরী সহ ও,জাদুঘর সমৃদ্ধ করতে, বিভিন্ন ব্যবস্থা নেয়ার দাবি জানান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মুরাদ আহমেদ,জানান, প্রচার প্রচারণায়, জাদুঘরের কর্মসূচি না আসলে এই সমস্যার সমাধান হবে না।
অন্যান্যদের মধ্যে , বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, বরিশাল জেলা প্রশাসনের লাইব্রেরিয়ান গোলাম কবির তানু, মো:নজরুল ইসলাম প্রমূখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT