ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ॥ বাতিল ২ ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ॥ বাতিল ২ - ajkerparibartan.com
ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ॥ বাতিল ২

2:57 pm , January 4, 2026

চরফ্যাসন প্রতিবেদক ॥
ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গতকাল রোববার সকালে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
তিনি জানান, ভোলা-৪ আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। হলফনামায় উল্লেখ করা আয়কর ও সম্পদের বিবরণীর সঙ্গে আয়কর রিটার্নের অসামঞ্জস্য থাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করা হয়।মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন : বিএনপির মো. নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, আমজনতা দলের মো. জালাল উদ্দীন রুমী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) আবুল কালাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT