মহিষের লড়াই দেখতে মানুষের ভিড় কলাপাড়া প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত মহিষের লড়াই দেখতে মানুষের ভিড় কলাপাড়া প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত - ajkerparibartan.com
মহিষের লড়াই দেখতে মানুষের ভিড় কলাপাড়া প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত

2:56 pm , January 4, 2026

কলাপাড়া প্রতিবেদক ॥
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে মহিষের লড়াই হওয়ার কথা ছিল।  এজন্য সেখানে দুটি বিশাল দেহের  মহিষ হাজির করেন মজিবর ফকির ও সোহেল মীরা। এ লড়াই দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন  হাজার জনতা। রোববার  ভোরে যুব সমাজ আয়োজনটি সম্পূর্ণ প্রস্তুত করলেও প্রাণিকল্যান আইন অনুসারে কোনো প্রাণীকে লড়াইয়ে প্ররোচিত করা নিষিদ্ধ। তাই এ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার ইয়াসীন সাদেক ঘটনাস্থলে পৌঁছে লড়াই বন্ধ ঘোষণা করেন।
উপজেলা সহকারী কমিশনার ইয়াসীন সাদেক বলেন, আইন অনুযায়ী কোনো প্রাণিকে লড়াই করার জন্য প্ররোচনা করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। প্রাণির লড়াই একটি নিষ্ঠুরতা। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT