4:05 pm , January 3, 2026
লালমোহন প্রতিবেদক ॥
ভোলা-৩ আসনে মনোনয়ন পত্র দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা: শামীম রহমান। শনিবার ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের মনোনয়ন বাছাই করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. রহমতউল্যাহ সেলিমের মনোনয়ন বাতিল ঘোষণা হয়। একভাগ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ৫ প্রার্থী হলেনÑ বিএনপি মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ, জামায়াত সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম, ইসলামি আন্দোলের প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন, জাতীয় পার্টির মাওলানা কামাল উদ্দিন এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব।
