গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত - ajkerparibartan.com
গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

4:02 pm , January 3, 2026

সভাপতি জহির ॥ সম্পাদক জুলফিকার

গৌরনদী প্রতিবেদক ॥
গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মো: গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, এসএম জুলফিকার, মো: হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, আমিনা আকতার সোমা, মো: খায়রুল ইসলাম, এসএম মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ, কাজী আল আমিন। সভার দ্বিতীয়ার্ধ্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।  তিনি ২০২৬ সালের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন। কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, সহসভাপতি এ. আলম , সাধারন সম্পাদক এসএম জুলফিকার, সহসাধারন সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আালী বাবু ও প্রচার  সম্পাদক মো: হাসান মাহমুদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT