জয়নুল-স্বপন-ফুয়াদ সহ ১২ জন বৈধ জয়নুল-স্বপন-ফুয়াদ সহ ১২ জন বৈধ - ajkerparibartan.com
জয়নুল-স্বপন-ফুয়াদ সহ ১২ জন বৈধ

4:01 pm , January 3, 2026

বরিশাল-১, ২ ও ৩ আসন
ইকবাল হোসেন তাপস-সত্তার খান সহ ৩ জনের মনোনয়ন বাতিল য় শরফুদ্দিন সান্টু- কিবরিয়া টিপু সহ স্থগিত ৮ প্রার্থীর মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল-১, ২ ও ৩ সংসদীয় আসনে প্রার্থীদের প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এই তিনটি আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় আপত্তির অভিযোগ থাকায় ৮জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা  জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন এ তথ্য জানান।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া):
বিএনপি মনোনীত প্রার্থী মো: জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আব্দুস সোবাহান, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং ইসলামী আন্দোলনের মো: রাসেল সরদার মেহেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনের জামায়াত এর প্রার্থী মো: কামরুল ইসলাম খান (আয়কর সংক্রান্ত সমস্যার কারণে) এর  মনোনয়ন স্থগিত রয়েছে।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর):
এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো: তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ, ইসলামী আন্দোলনের মো: নেছার উদ্দিন এবং খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
একই আসনে জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান মাস্টার, বিএনপির সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু, এনপিপির মো: সাহেব আলী, জাতীয় পার্টির এম এ জলিল, বাংলাদেশ কংগ্রেসের মো: আব্দুল হক এর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে অঙ্গীকারনামা ও কর সংক্রান্ত ত্রুটির কারণে। অপরদিকে এ আসনে জাসদের প্রার্থী মো: আবুল কালাম আজাদ দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ):এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো: সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়ার (ফুয়াদ) মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে জাতীয় পার্টির মো: ইকবাল হোসেন তাপস ও ফখরুল আহসান, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) আব্দুস সাত্তার খানের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিলের বিষয়ে ইকবাল হোসেন তাপস জানিয়েছেন, আমার মনোনয়নপত্র বাতিল দুঃখজনক। এটা একধরনের ভোগান্তি। এটি জাতীয় পার্টির আসন। আমাদের আবশ্যই বাতিল প্রত্যাহার হবে। তবে মনোনয়ন বাতিল নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে এটি কোন ষড়যন্ত্র কিনা?
এছাড়া এই আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (জেলহাজত ও দ্বৈত নাগরিকত্বের সনদ জমা না দেওয়ায়) এবং বাসদের মো: আজিমুল হাসান জিহাদের মনোনয়ন যাচাই-বাছাই পর্যায়ে স্থগিত রাখা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT