কাউখালীতে সমাজসেবা দিবস পালিত কাউখালীতে সমাজসেবা দিবস পালিত - ajkerparibartan.com
কাউখালীতে সমাজসেবা দিবস পালিত

3:27 pm , January 3, 2026

কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে শনিবার  জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার  মতিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা পল্লী মাতৃকেন্দ্রের ৪ জন সদস্যের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT