চরফ্যাসনে বেগম খালেদা জিয়ার নামে অসহায়দের খাওয়ালেন মিনারা বেগম চরফ্যাসনে বেগম খালেদা জিয়ার নামে অসহায়দের খাওয়ালেন মিনারা বেগম - ajkerparibartan.com
চরফ্যাসনে বেগম খালেদা জিয়ার নামে অসহায়দের খাওয়ালেন মিনারা বেগম

3:25 pm , January 3, 2026

চরফ্যাসন প্রতিবেদক ॥
দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বুকে ধারন করে তার মৃত্যুর পর গরু কেটে তার নামে দোয়া কুলখানীর আয়োজন করেন চর মানিকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম। গতকাল শনিবার তার নিজ বাড়িতে  নিজের  আয়োজনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করে প্রায় ১ হাজার অসহায় ও গ্রাম বাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন।
জানাযায়, আওয়ামী লীগ আমলে  এলাকাবাসীর অকৃতিম ভালোবাসা নিয়ে তিনি নির্বাচনে অংশ গ্রহন করেন। চর মানিকা ইউনিয়নের  ৪ ,৫ ,৬ সংরক্ষতি এলাকা থেকে তিনি জনগনের ভালোবাসায়  বিপুল ভোটে নির্বাচিত হন। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি চর মানিকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT