খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া - ajkerparibartan.com
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া

3:43 pm , January 2, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলের সর্বত্র মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগরীর বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বাদ আছরও বিভিন্ন মসজিদে মিলাদ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শহরের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে কসাই মসজিদ, এবাদুল্লাহ জামে মসজিদ, পোর্ট রোড মসজিদ, চাঁদমারি জামে মসজিদ, জেলখানা মসজিদ বিএম কলেজ মসজিদ, জিলা স্কুল মসজিদ সহ শতাধিক মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম  সুমন নগরীর বিভিন্ন মসজিদে গিয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে সবার কাছে দোয়া চান। কেন্দ্রীয় জামে কসাই মসজিদের উদ্যোগে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাসজিদ কমিটির সভাপতি  রিয়াজুল কবির,সাধারণ সম্পাদক সৈয়দ জাফর উল্লাহ,সদস্য জিয়াউদ্দিন বাবু, এবিএম মুসা কাজল   সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান,  ছানি ইমাম আলহাজ্ব  হযরত মাওলানা কামাল উদ্দিন  সহ অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে বিশ^ জাকের মঞ্জিল দরবার শরিফেও মিলাদ, নফল নামাজ ও ফাতেহা শরিফ পাঠন্তে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কমনায় দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমা নফল নামাজ আদায় ও মিলাদ শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় বিশ^ জাকের মঞ্জিলে।
শুক্রবার বাদ জুমা  চাঁদমারী মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতে সাবেক মেয়র ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সারোয়ার অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT