3:41 pm , January 2, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে গভীর আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
তিনি বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করতেন। সে কারণেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিতভাবে তাকে জেলখানায় পাঠানো হয়। উদ্দেশ্য ছিল, ধীরে ধীরে পয়জনিং করে জেলখানার ভেতরেই তাকে ধীরে ধীরে হত্যা করা।
শুক্রবার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিস্ট হাসিনা চেয়েছিল খালেদা জিয়া যেন জেলখানায় মারা যান। আর যদি সেখানে তার মৃত্যু হতো, তাহলে তাকে ঢাকার বাইরে কোনো অখ্যাত স্থানে স্বল্প পরিসরে দাফন করার ষড়যন্ত্রও প্রস্তুত ছিল।
রহমাতুল্লাহ বলেন, হাসিনার সব ফ্যাসিবাদী ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। আজ প্রমাণ হয়েছে-খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।
