3:30 pm , January 2, 2026
চরফ্যাসন প্রতিবেদক॥
চরফ্যাসনে চেয়ারম্যান বাজারে ক্ষমতার পালাবদলে কোটি টাকা মূল্যের দুটি দোকান জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে।
১৫ বছর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন কাজী জবর দখলে করে রেখেছিলেন কৃষক বেলায়েত হোসেনের পরিবারের চেয়ারম্যান বাজারের দুটি দোকান ভিটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে বিএনপি নেতাদের সঙ্গে আঁতাত করে তিনি ওই দোকান ভিটে জবর দখলে রেখে বহাল তবিয়তে প্রভাবশালী হেলাল উদ্দিনসহ তার দলবল। দোকান ভিটে উদ্ধারে ওই কৃষক পরিবার স্থানীয় থানা পুলিশ ও রাজনৈতিক নেতাদের কাছে ধর্ণা ধরেও কোন সুরাহ মেলেনি তাদের। কোটি টাকা মূল্যের দুই দোকান ভিটে প্রভাবশালীদের জবর দখলে বেহাত হওয়ায় নি:স্ব হয়ে পড়েছেন তার পরিবার।
ভিটে মালিক বেলায়েত হোসেন জানান, ১৯৭৮ সালে হাজারীগঞ্জ মৌজায় চেয়ারম্যান হাটে তার বাবা সেরাজল হক হাওলাদার শতাংশ জমি খরিদ করে দোকান ভিটে নির্মান করে ভোগ দখলে ছিলেন। তার মৃত্যুর পর তিনিসহ তার অপর ভাইয়েরা ওই দোকান ভিটের ওয়ারিশ হিসেবে মালিক হয়ে ভোগ দখলে ছিলেন। আওয়ামী লীগ আমলে তার পরিবারকে বিএনপি সমর্থিত পরিবার আখ্যা দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারের নেতৃত্বে তার কর্মী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন তার একটি ভিটে জবর দখলে নেন। গত ১৫ বছর তাদের দোকান ভিটে তিনি জবর দখলে রেখেছেন। পরবর্তীতে প্রভাবশালী হেলাল উদ্দিনের বাবা আবুল হোসেন কাজী ২০১৮ সালে ওই বাজারের আরও একটি ভিটে তার চার ভাইয়ের কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দেন। তারা ভোগ দখলে থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন স্থানীয় কিছু বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে নিজকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তার বাবার বিক্রিত ওই জমি দখলে নেন।
