3:29 pm , January 2, 2026
ঝালকাঠি প্রতিবেদক ॥
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি সন্ধ্যায় মনোহরদী পট্টিস্থ ড. জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সাইদুর রহমান।
