খালেদা জিয়া দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন : মেজর হাফিজ খালেদা জিয়া দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন : মেজর হাফিজ - ajkerparibartan.com
খালেদা জিয়া দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন : মেজর হাফিজ

3:28 pm , January 2, 2026

লালমোহন প্রতিবেদক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে জনকল্যাণে ও সমৃদ্ধির পথে নিয়ে গেছেন। তিনি যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তা বাংলাদেশের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে আরো এগিয়ে নিয়ে যাবো আমরা। বিএনপি এখন অতীতের চাইতে আরো শক্তিশালী হবে। শুক্রবার লালমোহনে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আছরবাদ লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে লালমোহন উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন।
মেজর হাফিজ সবাইকে নেত্রীর জন্য দোয়া করার আহবান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার অভাব কোনদিনও আর পূরণ করা সম্ভব হবে না। কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় পুরস্কার তিনি পেয়ে গেছেন। কত সময় পেরিয়ে গেছে, সাধারণ মানুষের অকুন্ঠ ভালোবাসায় এখনো তার কবরে জনতার ঢল নেমে আছে। একটি ইতিহাস দেশনেত্রি বেগম খালেদা জিয়া সৃষ্টি করে গেছেন। তিনি বলেন, আমরা অত্যন্ত গৌরাবান্বিত, আমরা শহীদ জিয়ার এই দলের সদস্য এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই দলের নেতা হয়ে সময় কাটিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ ছাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হাই হাওলাদার। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল আউয়াল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT