ভান্ডারিয়ায় নদীতে বিষ দিয়ে মাছ শিকার ॥ ৩ জেলের দন্ড ভান্ডারিয়ায় নদীতে বিষ দিয়ে মাছ শিকার ॥ ৩ জেলের দন্ড - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় নদীতে বিষ দিয়ে মাছ শিকার ॥ ৩ জেলের দন্ড

3:46 pm , January 1, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী পোনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো : উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান, রফিকুল ইসলাম এবং কামলা খলিফা। বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভা-ারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। হাফিজুল খান কে ১ মাসের কারাদন্ড ও ৫শ টাকা এবং রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারাদন্ড ও প্রত্যেককে ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভা-ারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো: রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামে একজন পালিয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT