বাবুগঞ্জে জালিয়াতির অভিযোগে ২ ভূমি কর্মকর্তা কারাগারে বাবুগঞ্জে জালিয়াতির অভিযোগে ২ ভূমি কর্মকর্তা কারাগারে - ajkerparibartan.com
বাবুগঞ্জে জালিয়াতির অভিযোগে ২ ভূমি কর্মকর্তা কারাগারে

3:45 pm , January 1, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বরিশালের অতিরিক্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরআগে তাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ জানান, তফিকুর ও বারেক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন। পরে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়- অভিযুক্তরা বাবুগঞ্জের হিজলা মৌজার বিএস ৫০৭ নং দাগের ৪০ শতাংশ জমি জালিয়াতি করে জনৈক বাবুল জমাদ্দারের নামে খতিয়ান দেয়। বাবুল ওই জমি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেছে। জমি মালিক শেখ শামীম মোট ১২ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT